ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাকরি ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)’ পদে নিয়োগ দেবে। গত ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৬ মে পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)।
বিভাগ: কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: ঢাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্র্যাকে নির্বাচিত কর্মীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় কিছু সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে:
উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ড।
গ্র্যাচুইটি ও স্বাস্থ্য বিমা।
জীবন বিমা সুবিধা।
মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি।
ডে-কেয়ার এবং ওয়েলনেস সেন্টার ব্যবহারের সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে ব্র্যাকের নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৬ মে ২০২৬।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ