ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি তানামূল ইসলাম ওরফে আশিক মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (১১ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে পৌর শহরের কান্দিপাড়া ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সদর মডেল থানার একটি হত্যা মামলার (মামলা নং- ৩৯, পেনাল কোড ১৮৬০) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আশিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ