যুবদল নেতার পরিবারকে ঘর উপহার তারেক রহমানের

যুবদল নেতার পরিবারকে ঘর উপহার তারেক রহমানের

জহিরুল হক মিলন, ফেনী: ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে হরতালের মিছিলে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদ নগরের জগৎ জীবনপুরে তারেক রহমানের পক্ষ থেকে এই ঘর উপহার দেওয়া হয়।

'আমরা বিএনপি পরিবার'-এর আয়োজনে বাড়ির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের পরিবারকে সম্মান ও সহায়তা দেওয়া বিএনপির নৈতিক দায়িত্ব। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে এমন অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।

অন্যান্যদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী এবং উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত মোনাজাত পরিচালনা করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন