ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ বৈঠকের পর পাকিস্তানের ইসলামাবাদ ছেড়ে ওয়াশিংটনের পথে রওয়ানা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ রোববার (১২ এপ্রিল) তিনি ইসলামাবাদ ত্যাগ করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে বৈঠক থেকে আশানুরূপ কিছু উঠে আসেনি। বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, গত ২১ ঘণ্টা ধরে আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এই মুহূর্তে এটাই ভালো খবর। তবে বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি। জেডি ভ্যান্স আরও বলেন, খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।
যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ বা অগ্রহণযোগ্য সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছে। কোন বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোন বিষয়ে নয়, তা পরিষ্কার করা হয়েছে। কিন্তু ইরান সেই শর্ত মেনে নেয়নি বলেই চুক্তি হয়নি বলে জানান জেডি ভ্যান্স। খবর, বিবিসি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ