ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাটোর প্রতিনিধি: নাটোরে হঠাৎ আঘাত হানা শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হওয়ায় মাঠের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সিংড়া উপজেলার হালসা এলাকার কৃষক আব্দুল ওয়াহাব জানান, হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টিতে জমির ধান ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এতে ফলনের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার কৃষক আব্দুল হাকিম জানান, শিলার আঘাতে ধানের শীষ নুয়ে পড়েছে ও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমন আবহাওয়া অব্যাহত থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিক তথ্যে কিছু এলাকায় হালকা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা ফসলের প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের সহায়তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ