ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। ১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদানগুলোকেও যেকোনো শান্তিচুক্তির আওতায় আনা হবে বলে ট্রাম্প জানিয়েছেন। ইউরেনিয়াম ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও তিনি বলেন, সবকিছু পুরোপুরি সমাধান করা হবে, নাহলে তিনি এই চুক্তিতে যেতেন না।
উল্লেখ্য, ইরানে ব্যাপক হামলার হুমকি দিয়ে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে নাটকীয়ভাবে অন্তত দুই সপ্তাহের জন্য যুদ্ধ স্থগিত করতে রাজি হন ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি সম্পূর্ণ ও নিরাপদভাবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখে, তবেই এই স্থগিতাদেশ কার্যকর থাকবে; অন্যথায় যুদ্ধবিরতি ভঙ্গ হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ