ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। দেশের কয়েক জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। সূর্যের প্রখর তাপ ও গরম বাতাসে হাসফাঁস জনজীবন। আজ শুক্রবার (৩ এপ্রিল) ছুটির দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে, এর থেকে কয়েকগুণ বেশি গরম অনুভূত হচ্ছে। আজ রেকর্ডকৃত এই তাপমাত্রা চলতি মৌসুমের সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছেন না কেউ। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ