ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। তারা জানিয়েছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলে ওড়ার সময় টার্গেট করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
ফার্স নিউজের পোস্টে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি। ইরানের অপর বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটি থেকে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। বিমানটি এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তার পক্ষে আত্মরক্ষার সুযোগ ছিল না।
এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যদিও এর আগে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিমান ভূপাতিত করার অনুরূপ দাবি অস্বীকার করেছিল ওয়াশিংটন। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর তারা ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিলেও সাম্প্রতিক সময়ে তেহরান সেই নিয়ন্ত্রণ আবার কিছুটা ফিরে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ