ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত আগামী ৫ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকট ও ঝামেলাগুলো পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, চলমান আলোচনার সাফল্যের ওপর ভিত্তি করেই প্রতিরক্ষা বিভাগকে আগামী ৫ দিন ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। অন্যথায় দেশটির সব বিদ্যুৎকেন্দ্রে হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনার পর তিনি এই নমনীয় অবস্থান নিলেন।
সূত্র: আল জাজিরা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ