মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সার্ভিস বাংলাদেশ’-এর ঈদ উপহার বিতরণ

মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সার্ভিস বাংলাদেশ’-এর ঈদ উপহার বিতরণ

মো. কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: মোংলায় আর্তমানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সার্ভিস বাংলাদেশ’-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে মোংলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট লাচ্ছি সেমাই, ২ প্যাকেট নুডলস, চিনি, কিসমিস, বাদাম ও দুধসহ ঈদ রান্নার প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।

সার্ভিস বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, উপদেষ্টা সরদার আব্দুল হান্নান, মোছাল্লী মো. ফরিদ উদ্দিন ও সাইফুল ইসলাম মিলন। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি মো. আল আমীন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুর রউফ, আব্দুল জব্বার, উম্মে রাফিয়া জাহান মিশুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি স্থানীয় অসহায় মানুষগুলো।

এম.কে.আই/সকালবেলা

মন্তব্য করুন