ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে বিশ্ববাসীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।
আরাগচি তার পোস্টে উল্লেখ করেন, এই যুদ্ধের নেতিবাচক প্রভাবের তরঙ্গ কেবল শুরু হয়েছে। এর ফলাফল ধনী-দরিদ্র, ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের ওপর আঘাত হানবে এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্র এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপি প্রকাশ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) জো কেন্ট তার পদ থেকে ইস্তফা দিয়ে জানিয়েছেন, নৈতিক কারণে তিনি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। কেন্টের মতে, ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, "এই যুদ্ধ মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া", যার ফলশ্রুতিতে পুরো বিশ্ব এখন এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে জ্বালানি সংকট ও নিরাপত্তার প্রশ্নে বিশ্বনেতাদের এখনই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ