বিজয় ও তৃষার বিয়ের গুঞ্জন: অভিনেত্রীর মায়ের ‘লাইক’ ঘিরে তুঙ্গে জল্পনা

বিজয় ও তৃষার বিয়ের গুঞ্জন: অভিনেত্রীর মায়ের ‘লাইক’ ঘিরে তুঙ্গে জল্পনা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের সহকর্মী এই দুই তারকার গোপনে বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে তাদের বিয়ের সম্ভাবনা নিয়ে তৈরি একটি ভিডিওতে তৃষার মা উমা কৃষ্ণানের ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে জল্পনা এখন তুঙ্গে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দাবি করা হয়, বিজয় ও তৃষা শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, উমা কৃষ্ণানের এই প্রতিক্রিয়া তাদের সম্পর্কের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত হতে পারে। তবে অন্য একটি পক্ষের মতে, এটি কেবল নিজের সন্তানকে সমর্থন জানানোর একটি সাধারণ মাধ্যম। এর আগেও বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল।

উল্লেখ্য, অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় তার স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গমের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন। বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা অভিযোগ করেছেন যে, বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, যার ইঙ্গিত সরাসরি তৃষা কৃষ্ণানের দিকে। বর্তমানে বিজয় তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তৃষা নিজের অভিনয় ক্যারিয়ারে ব্যস্ত থাকলেও, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা কাটছে না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন