ময়মনসিংহে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ বিএনপি নেতার

ময়মনসিংহে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ বিএনপি নেতার

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র রমজান মাসে রাজপথে ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ময়মনসিংহের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে এই ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

নগরীর টাউন হল মোড়, নতুন বাজার, বাতিরকলাসহ বিভিন্ন ব্যস্ততম সড়কে রোদে পুড়ে ও ধুলোবালির মধ্যে যান চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক সদস্যদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি। সারাদিন ক্লান্তিহীন জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যরা রাজনৈতিক এই নেতার হাত থেকে ইফতার গ্রহণকালে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এমন আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ইফতার বিতরণকালে অ্যাডভোকেট এম এ হান্নান খান বলেন, "রমজান হলো আত্মসংযম ও পারস্পরিক সহমর্মিতার মাস। ট্রাফিক পুলিশ সদস্যরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের যাতায়াত নির্বিঘ্ন করেন। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।" তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক সেবা করাই তার মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, রাজনৈতিক নেতৃত্বের এমন মানবিক ও সৌজন্যমূলক আচরণ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। উল্লেখ্য, অ্যাডভোকেট হান্নান খান এর আগেও ময়মনসিংহের বিভিন্ন দুর্যোগ ও উৎসবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন