ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের ফিরতি লেগের রোমাঞ্চকর লড়াই শেষে নির্ধারিত হয়েছে শেষ ষোলোর পূর্ণাঙ্গ তালিকা। গত দু’দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮টি দল পরের রাউন্ড নিশ্চিত করেছে এবং সমান সংখ্যক ক্লাব বিদায় নিয়েছে। রিয়াল মাদ্রিদ, পিএসজি ও নিউক্যাসলের মতো বড় ক্লাবগুলো টিকে থাকলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইন্টার মিলান, জুভেন্তাস ও বরুসিয়া ডর্টমুন্ডের মতো জায়ান্টরা।
এবারের প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকিট পাওয়া ৮টি দল হলো— রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, আটালান্টা ও গালাতাসারেই। এর মধ্যে আটালান্টা ইতালির একমাত্র ক্লাব হিসেবে টিকে আছে। অভিষেক আসরেই চমক দেখিয়েছে বোডো/গ্লিমট।
সান্তিয়াগো বার্নাব্যুতে বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে ৩-১ অ্যাগ্রিগেটে শেষ ষোলো নিশ্চিত করেছে রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, পিএসজি ও মোনাকোর লড়াই ড্র হলেও ৫-৪ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে উঠেছে প্যারিসের ক্লাবটি। জুভেন্তাস বনাম গালাতাসারে ম্যাচটি ছিল চরম নাটকীয়। প্রথম লেগের বড় ব্যবধান ঘুচিয়ে জুভেন্তাস ম্যাচটি অতিরিক্ত সময়ে নিলেও শেষ পর্যন্ত ৭-৫ অ্যাগ্রিগেটে হেরে বিদায় নেয়। এছাড়া ডর্টমুন্ডকে হারিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে আটালান্টা।
এর আগে লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট নিশ্চিত করেছিল— আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। প্লে-অফ থেকে আসা নতুন ৮ দলসহ এখন মোট ১৬টি দল নিয়ে শুরু হবে পরবর্তী রাউন্ড। আগামী শুক্রবার শেষ ষোলোর আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ