গোবিপ্রবি সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোবিপ্রবি সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান এবং রেজিস্ট্রার মো. এনামুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মাহবুব হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার এবং জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব, আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডিজের উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল ও সাধারণ সম্পাদক নাইম আশরাফসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে এক আলোচনা সভা, নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের নানা সমস্যা-সম্ভাবনা তুলে ধরে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন