যুবদল কর্মীর খামার থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার

যুবদল কর্মীর খামার থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার

ফেনীতে বদরুল আমীন নামে এক যুবদল কর্মীর গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে বদরুলের গরুর খামার এ অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় যুবদল কর্মী বদরুলের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১টি ছুরি উদ্ধার করা হয়।

খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুইদিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখেন।

ফেনী আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত অস্ত্র ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

এদিকে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খোন্দকার জানিয়েছেন বদর যুবদলের কেউ নয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন