ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণাকে ‘বিচার এড়ানোর কৌশল’ ও ‘সেইফ এক্সিট’ হিসেবে আখ্যায়িত করেছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এই দাবি করেন।
আবিদ বলেন, “নীলক্ষেত সংক্রান্ত ব্যালট কারচুপির যে গুরুতর অভিযোগ উঠেছে, তাতে ফেঁসে যাওয়ার ভয়েই উপাচার্য তড়িঘড়ি করে ডেনমার্কের উদ্দেশ্যে সেইফ এক্সিট নিচ্ছেন। এটি মূলত জবাবদিহিতা থেকে পালানোর একটি অপচেষ্টা।”
উপাচার্যের প্রতি আহ্বান জানিয়ে এই ছাত্রনেতা আরও বলেন, “যদি আপনার সৎসাহস থাকে, তবে পালিয়ে না গিয়ে থেকে যান এবং অভিযোগের মুখোমুখি হন। অন্যায়ের বিচার হবেই, পালানোর পথ খুঁজে কোনো লাভ নেই।” ছাত্রদল নেতার এমন বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ