আসামে ভারতীয় বিমানবাহিনীর ‘এএন-৩২’ বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে অবতরণের সময় বিমানঘাঁটির ভেতরেই বিমানটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধারকারী ও জরুরি সেবা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা, তা এখনো পরিষ্কার জানা যায়নি।
ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিমানবাহিনী। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে বলেন, ‘জোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার খবর আমরা জেনেছি। বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।’
|