বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুম্মাম কাদের

প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ণ
বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুম্মাম কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

শনিবার (৩০ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী তাঁর বক্তব্যে অতীতের প্রতিকূলতার কথা স্মরণ করে বলেন, “কয়েক বছর আগেও যখন আমরা রাঙ্গুনিয়ার শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতাম কিংবা দোয়া করতে ও ফুল দিতে আসতাম, তখন বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতো। অনেক সময় রাতের আঁধারে কিংবা ফজরের সময় এখানে আসতে হয়েছে। সব সময় আওয়ামী লীগের হামলার আশঙ্কা ছিল।”

দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, “গত ৪৫ বছর ধরে আমরা নিয়মিত এই মাজারে আসছি। আমাদের যেকোনো জাতীয় কর্মসূচি ঢাকায় অনুষ্ঠিত হলেও এখানকার দোয়া মাহফিলের মাধ্যমে তা শুরু করা হয়।” এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অতীতে তাঁদের ওপর হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা হবে।

পরবর্তীতে শহীদ জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়িয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁর দলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন