আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ রোববার (৩১ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা—সব মিলিয়ে হাসপাতালটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযান পরিচালনাকালে তাঁর সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন