সিংড়ায় ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ণ
সিংড়ায় ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটোভ্যানকে চাপা দিলে আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীর বাড়ি উপজেলার হাতিয়ানদহ এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাগল বিক্রির উদ্দেশ্যে যাওয়া কয়েকটি অটোভ্যান হঠাৎ উল্টো পথে উঠে আসে। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোভ্যান চালকরা উল্টো পথে ওঠায় প্রাথমিকভাবে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানগুলো শনাক্ত করেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন