পাঁচবিবিতে জানালার গ্রিল কেটে চুরি

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
পাঁচবিবিতে জানালার গ্রিল কেটে চুরি

ইমরুল কায়েস, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দুপাড়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (৩ মে) দিবাগত রাতে করুণা মোহন সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং বাক্স ও আলমারি ভেঙে গরু বিক্রির নগদ দুই লাখ টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং ২৫ কেজি কাঁসার তৈজসপত্র নিয়ে যায়। একই রাতে পাশের কমল কুমার সরকারের বাড়িতেও গ্রিল কেটে চুরির চেষ্টা চালানো হয়।

খবর পেয়ে পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান এবং সহকারী পুলিশ সুপার তুহিন রেজাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন