জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (৩ মে ২০২৬) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, মাত্র ৭ দিনের মধ্যে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীরা এখন এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

ফলাফল দেখার নিয়মাবলি:

  • মুঠোফোনে (SMS): মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu <space> athn <space> roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

  • ওয়েবসাইটে: ভর্তিবিষয়ক ওয়েবসাইট app11.nu.edu.bd-এ গিয়ে রোল ও পিন নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে। এখান থেকে রেজাল্ট শিট ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে। এরপর ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে সংশ্লিষ্ট কলেজে চূড়ান্ত ভর্তি ফরম, মার্কশিট ও ছবি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সারা দেশের ১৩৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী এতে অংশ নিয়েছেন। সরকারি কলেজগুলোতে আসনের তুলনায় আবেদনকারী অনেক বেশি হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন