পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে এলাকাবাসী

প্রকাশ: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি (পীরগঞ্জ, ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাক আলী নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের বোর্ডহাট এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইসাহাক আলী উপজেলার ভেবড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন ইসাহাক। দুপুরে তিনি মাদকসহ বোর্ডহাট এলাকায় এলে সাধারণ জনতা তাঁকে ঘেরাও করে আটকের চেষ্টা চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচার জন্য নিজের মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যান তিনি। পরে ক্ষুব্ধ জনতা তাঁর ফেলে যাওয়া ওই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসাহাক একজন তালিকাভুক্ত মাদক কারবারি। জনতা তাঁর মোটরসাইকেলে আগুন দিয়েছে—এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা