পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মোঃ ইমরুল কায়েস, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে নিজ নিজ বসতবাড়ি থেকে পাঁচবিবি থানা পুলিশের বিশেষ টিম তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩৯) এবং কড়িয়া গ্রামের মৃত হোসেন চৌধুরীর ছেলে মো. রেজাউল হোসেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন একটি জিআর মামলায় আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অপরদিকে রেজাউল হোসেন অপর একটি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। সাজা পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন