বানারীপাড়া বাস দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
বানারীপাড়া বাস দুর্ঘটনায় নিহত ১

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের বানারীপাড়া-বরিশাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন এবং বাসের ভেতরে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে আছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বানারীপাড়া থেকে বরিশালগামী একটি লোকাল বাস গড়িয়ার পাড়ের আগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যক্রম শুরু করেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে পানির নিচে থাকা বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। প্রাথমিক অনুসন্ধানে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও মোট হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন