ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। মাদকদ্রব্য সেবনের দায়ে পৃথক দুই মামলায় আদালত এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের ছেলে মো. সোলাইমান শেখ (৪৫) এবং একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহরাব হোসেন (২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় এলাকার পরিবেশ শান্ত রাখতে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। মাদকের বিরুদ্ধে প্রশাসন এ ধরনের কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ