কোটচাঁদপুরে পূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
কোটচাঁদপুরে পূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইনের সভাপতিত্বে সভায় কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) গোকুল অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুল আজিজুর রহমান ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় উপজেলার ৪৫টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন। আয়োজকরা জানান, এ বছর ৪৫টি মণ্ডপের মধ্যে ৭টিকে ঝুঁকিপূর্ণ এবং ১টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পূজা চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মোবাইল টহল টিম সক্রিয় থাকবে এবং সার্বিক পরিস্থিতি তদারকিতে উপজেলা প্রশাসনে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

এআইএল/সকালবেলা