ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬।
মঙ্গলবার (১০ মার্চ ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।
ইউএনও-এর বক্তব্য: সভাপতির বক্তব্যে ইউএনও বলেন:
“বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা এখন বিশ্বজুড়ে প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো মানবসৃষ্ট দুর্ঘটনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত করে তুলতে হবে।”
আলোচনা সভা শেষে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা একটি বিশেষ অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় দৈনন্দিন জীবনে রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে আতঙ্কিত না হয়ে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণ করা যায়, তা হাতে-কলমে দেখানো হয়। উপস্থিত শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ আগ্রহের সাথে এই কৌশলগুলো রপ্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ