ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মাগুরার মহম্মদপুরের কৃতিসন্তান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা। মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান ও অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবুমিয়া, সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী ও মিজানুর রহমান কাবুল প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ