পাঁচবিবিতে মাদকসহ ব্যবসায়ী আটক
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় এস্কাফ সিরাপসহ শাওন হোসেন (৩২) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী চেঁচড়া মোড়ের বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।
আটক যুবক পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের আবু রায়হানের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিলেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, প্রতিদিনের মতো নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে মোড়ের বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে শাওনকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ২০ পিস নিষিদ্ধ এস্কাফ সিরাপের বোতল উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (২১ জুন) দুপুরে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জয়পুরহাট জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|