তেলের সরবরাহ স্বাভাবিক, মজুদদারদের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

তেলের সরবরাহ স্বাভাবিক, মজুদদারদের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: দেশে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে কালোবাজারিরা তেল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, জ্বালানি তেলের মজুদ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সরকার বাজার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং মজুদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তেলের বাজার নিয়ে পাম্প মালিক সমিতির পক্ষ থেকে এক ভিন্নধর্মী শঙ্কা প্রকাশ করা হয়েছে। সংগঠনটির দাবি, সাধারণ ক্রেতারা যদি প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত না হন, তবে আগামী ১০ দিন পর পাম্পগুলোতে তেলের তীব্র সংকট দেখা দিতে পারে।

পাম্প মালিক সমিতির পক্ষ থেকে ক্রেতাদের প্যানিক বায়িং (Panic Buying) বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকতে এবং ক্রয়ে সংযত হওয়ার জোরালো আহ্বান জানানো হয়েছে। তারা মনে করছেন, সাধারণ মানুষের অপ্রয়োজনীয় মজুদ প্রবণতা বাজারের ভারসাম্য নষ্ট করতে পারে।

মন্তব্য করুন