ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার ধলাটেংগর এলাকায় পৌঁছালে জ্বালানি তেল শেষ হয়ে যায়। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী নিচে নেমে আসেন।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনে বসে তারা গল্প করছিলেন। এমন সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সেখানে চলে আসে। রেললাইনে অবস্থানরত যাত্রীরা দ্রুত সরে যাওয়ার আগেই ট্রেনের নিচে কাটা পড়েন।
এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন। নিহতদের মধ্যে ৩ জনই একই পরিবারের সদস্য।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ