ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিএনপির নাম জড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে নাসিরনগর উপজেলা বিএনপি।
শুক্রবার (২৭ মার্চ ) দুপুর ১২টায় নাসিরনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন। তিনি দাবি করেন, গত ২৪ মার্চের সংঘর্ষ ও নিহতের ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বিএনপির সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপি নেতৃবৃন্দ জানান, গোয়ালনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্ব ও মানবপাচার চক্রের অর্থ লেনদেনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর সাথে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন, আলী আশফাক রবীন এবং শ্রমিক দলের আহ্বায়ক এমরান মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ