খোকসায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
খোকসায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেখ মোঃ আকরাম হোসেন (কুমারখালী ও খোকসা প্রতিনিধি): কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে খোকসা থানা-পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (১৪ নভেম্বর) রাত আটটা পাঁচ মিনিটে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খোকসা থানাধীন আমলাবাড়ী বাজারের পশ্চিম পাশে আমলাবাড়ী কোলের ধারে মো. ফরজুল শেখের বাড়ির সামনের ইটের খোয়া বিছানো সলিং রাস্তা থেকে মাদকসহ সবুজ শেখকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাকচি (সাতপাকিয়া) গ্রামের মো. দুলাল শেখের ছেলে।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৮, তারিখ: ১৫ নভেম্বর ২০২৬) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খোকসা থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে পুলিশি অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা