ঘোড়াঘাট পৌর যুবদল আহ্বায়ক ইব্রাহিম খলিল আজীবন বহিষ্কার

ঘোড়াঘাট পৌর যুবদল আহ্বায়ক ইব্রাহিম খলিল আজীবন বহিষ্কার

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর): দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইব্রাহিম খলিল দলীয় আনুগত্যের শপথ ভঙ্গ করায় তাকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসাথে শাহিদ পারভেজকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কৃত নেতা ইব্রাহিম খলিল নিজেকে 'ষড়যন্ত্রের শিকার' বলে দাবি করেছেন। তিনি জানান, তার বড় ভাই জামায়াত থেকে মেয়র প্রার্থী হওয়ায় একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ৩২ বছর ধরে রাজনীতি করার পরও এমন সিদ্ধান্তে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

মন্তব্য করুন