এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। এরপর শারীরিক অসুস্থতা বোধ করায় গতকাল মঙ্গলবার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শায়রুল কবির খান আরও জানান, নজরুল ইসলাম খানের বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি চিকিৎসার স্বার্থে আপাতত কোনো সাক্ষাৎপ্রার্থী বা দর্শনার্থীকে তার কাছে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন