কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলের পর নিষিদ্ধ আ.লীগ নেতা আনোয়ার কামাল গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করার পর জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার কামালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম শীর্ষ নেতা আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার কামালসহ দুইজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়।
এআইএল/সকালবেলা
|