ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে আয়োজিত এক জনসভায় ভোটারদের উদ্দেশে এ ঘোষণা দেন তিনি।
জামায়াত আমির বলেন, নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এই এলাকায়। তাই এখানে আলাদা করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই দেখা যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ১২ তারিখ বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের ককপিটে রাখা হবে, আর জোটের নেতারা থাকবেন পেছনে। জামায়াত নেতৃত্বাধীন জোট কোনো ভুয়া বা বিভ্রান্তিকর আশ্বাস দেবে না; যা আছে, তা নিয়েই দেশ গড়া হবে।
বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোটের জনসভায় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের দাসত্বকে লাল কার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে থাকা সব কার্ড ভুয়া বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৪৭ ও ১৯৭১ সালে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২০২৪ সালে সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্টের ঘটনা ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পেলেও ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জুলুম শুরু হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ