দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ১০ সাংগঠনিক বিভাগে বিএনপির ৫৯ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ১০ সাংগঠনিক বিভাগে বিএনপির ৫৯ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ১০ সাংগঠনিক বিভাগে বিএনপির ৫৯ নেতা বহিষ্কার

আগামী জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় সারা দেশে ১০টি সাংগঠনিক বিভাগে একসঙ্গে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নেতার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় আরও ১৩ জনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছিল।

রংপুর বিভাগ: দিনাজপুর-২ আসনের আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজয়ানুল হক ও নীলফামারী-৪ আসনের রিয়াদ আরাফান সরকার রানা।

রাজশাহী বিভাগ: নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, নাটোর-১ ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ দাউদার মাহমুদ, রাজশাহী-৫ ইসফা খাইরুল হক শিমুল, রাজশাহী-৫ ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩ কে এম আনোয়ারুল ইসলাম ও পাবনা-৪ জাকারিয়া পিন্টু।

খুলনা বিভাগ: কুষ্টিয়া-১ নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ মনিরুল ইসলাম, যশোর-৫ অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ ডা. শহীদুল আলম, বাগেরহাট-১ ইঞ্জিনিয়ার মাসুদ এবং বাগেরহাট-৪ খায়রুজ্জামান শিপন।

বরিশাল বিভাগ: বরিশাল-১ আব্দুস সোবহান ও পিরোজপুর-২ মোহাম্মদ মাহমুদ হোসেন।

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ-১ মোহাম্মদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ মো. আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ অধ্যাপক মো. রেজাউল করিম, টাঙ্গাইল-১ অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নরসিংদী-৫ মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১ মো. মুমিন আলী ও মুন্সিগঞ্জ-৩ মো. মহিউদ্দিন।

ময়মনসিংহ বিভাগ: কিশোরগঞ্জ-১ রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০ এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১ মো. মোর্শেদ আলম, নেত্রকোনা-৩ মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া ও শেরপুর-৩ মো. আমিনুল ইসলাম বাদশাহ।

ফরিদপুর বিভাগ: মাদারীপুর-১ লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর-২ মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২ এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-৩ অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫ মামুনুর রশীদ, মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু ও হবিগঞ্জ-১ শেখ সুজাত মিয়া।

কুমিল্লা বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া-১ অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন ও চাঁদপুর-৪ এম এ হান্নান।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম-১৪ অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ প্রকৌশলী ফজলুল আজীম এবং ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীবকে বহিষ্কার করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন