যুবদলের ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
যুবদলের ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার নতুন একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্য বিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে আলাপ-আলোচনার মাধ্যমে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

ঘোষিত নতুন এই আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম মিলন।

সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনক্রমে অবিলম্বে এই কমিটি কার্যকর করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।