ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বিরোধী দলীয় উপনেতা ও চিফ হুইপ পদের নামও চূড়ান্ত করা হয়েছে।
সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচিত জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সমমনা দলগুলো বিরোধী শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিরোধী দলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান গণতন্ত্র সুসংহত করতে এবং সংসদের ভেতর গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ