বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় নীতি নির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন