সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার আজ

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার আজ

অনলাইন ডেস্ক: গুরুতর শারীরিক অসুস্থতার কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গতকাল বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাবিজ্ঞানী ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে ধর্মমন্ত্রীর হিপ রিপ্লেসমেন্ট (কোমর বা উরুর হাড় প্রতিস্থাপন) অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

কুমিল্লার মুরাদনগর আসন থেকে ছয়বার নির্বাচিত এই জ্যেষ্ঠ সংসদ সদস্য দীর্ঘদিন ধরে একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। সফল অস্ত্রোপচার ও আশু আরোগ্যের জন্য তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন