ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর ১টার মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, এ সময়ের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সাথে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।