গ্রামীণ কোনো সড়ক কাঁচা থাকবে না: এমপি বিলকিস ইসলাম

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ণ
গ্রামীণ কোনো সড়ক কাঁচা থাকবে না: এমপি বিলকিস ইসলাম

মো. মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দেশের কোনো গ্রামীণ সড়ক আর কাঁচা রাখা হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম। তিনি বলেন, "বর্তমান সরকার অত্যন্ত জনবান্ধব। গ্রামীণ অর্থনীতিসহ দেশের সামগ্রিক ও রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

গতকাল শনিবার (২০ জুন) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পিয়ালপুকুর খয়ের দারোগাপাড়া দারোগাবাড়ী হতে ক্যানেল অভিমুখে রাস্তা সংস্কার ও সিসি ঢালাইকরণ কাজের শুভ উদ্বোধনকালে এমপি বিলকিস ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "গ্রামীণ সড়কগুলো পাকাকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব গ্রামীণ রাস্তা পাকাকরণ করে গ্রামের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কাঠামোকে মজবুত করা হবে।"

নিতাই ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এমপি বিলকিস ইসলাম কামারপাড়ায় তপদ্দি বাড়ী হতে আলহাজ আফছার বাড়ী পর্যন্ত রাস্তার সলিং করণ কাজের উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি বাহাগিলী ইউনিয়নে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও স্থানীয় শিশু মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ এবং সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন