গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের নতুন কার্যালয় উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের নতুন কার্যালয় উদ্বোধন

মোঃ দুলাল সরকার (গজারিয়া প্রতিনিধি): মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতনের গজারিয়া উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গজারিয়া উপজেলা সদরে মনোরম পরিবেশে ফিতা ও বেলুন উড়িয়ে নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই কার্যালয়টির দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন এই কার্যালয় চালুর মাধ্যমে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকার মানুষের সার্বিক সমস্যা সমাধান, উন্নয়ন প্রস্তাবনা ও রাজনৈতিক যোগাযোগের জন্য এই কার্যালয়টি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এআইএল/সকালবেলা