রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এনসিপির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলটির ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেও নির্বাচন পরিচালনা ও প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এনসিপি। দলটির দাবি, ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে এই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন না করে বিএনপি রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দিলেও বিএনপি তা রক্ষা করেনি বলে অভিযোগ আনে এনসিপি নেতৃত্ব।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে একক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার প্রক্রিয়াটিকেও সেই চর্চারই অংশ বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, জুলাই সনদ যথাযথভাবে অনুসৃত হলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সে পথ অনুসরণ না করায় কথা ও কাজের অমিল স্পষ্ট হয়েছে বলে তিনি মত ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত নির্বাচনী তথ্য জানতে ও বিস্তারিত প্রশাসনিক তথ্যের জন্য