তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

সকালবেলা অনলাইন: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ ও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করলেও তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে চিঠিতে বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করেন মার্কিন প্রেসিডেন্ট।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে 'বোয়িং' উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান ট্রাম্প। বাংলাদেশকে আশ্বস্ত করে তিনি বলেন, বোয়িং কখনোই বাংলাদেশকে হতাশ করবে না। এ চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গুরুত্ব দেওয়া ও দূরদর্শী ভূমিকার কথা তিনি মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন