গ্যাসের স্বল্পচাপ নিয়ে তিতাসের সতর্কবার্তা

গ্যাসের স্বল্পচাপ নিয়ে তিতাসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক জরুরি বার্তায় গ্রাহকদের এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) কারিগরি সমস্যার কারণে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি কমে গেছে। এর ফলে ঢাকা ও এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

প্রভাবিত এলাকাগুলো হলো:

  • ঢাকার দক্ষিণাংশ (পুরান ঢাকা ও সংশ্লিষ্ট এলাকা)

  • নারায়ণগঞ্জ

  • সোনারগাঁ

  • মেঘনা ঘাট

  • গজারিয়া

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন